কোচবিহারে নাকা চেকিংয়ে ১২টি গরু উদ্ধার, গ্রেফতার ২

Chandan Das

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:কোচবিহার জেলার দুধেরকুঠি দেওয়ানবস এলাকায় সুকতাবাড়ি অঞ্চল অফিসের কাছে রাজ্য সড়ক ১৬-এ নাকা চেকিং চলাকালীন একটি সন্দেহভাজন বোলেরো পিক-আপ ভ্যান (নং AS 18 BC 0144) আটক করে পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে গাড়িটি তল্লাশি চালিয়ে বাঁশ ও কাঠের তৈরি র্যাকের নিচে আলু ও চোকারের বস্তার আড়ালে লুকিয়ে রাখা ১২টি গরু উদ্ধার করা হয়। ঘটনায় অসমের গোয়ালপাড়া জেলার বাসিন্দা হামিজুদ্দিন (৩৭) ও দেওয়ান আলি (২৭)-কে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া গবাদিপশুগুলিকে নিরাপদে একটি সরকারি খোঁয়াড়ে রাখা হয়েছে। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Share This Article
Leave a comment