ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলায় অমিত শাহ

Chandan Das

এসএন মিডিয়া, নিউজ ডেস্ক:ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার পশ্চিমবঙ্গে পৌঁছালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপির রাজ্য নেতৃত্ব। উপস্থিত ছিলেন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী দীপক বর্মন, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ দলের শীর্ষ নেতারা। এদিন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাঁকে স্বাগত জানান। ড. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অমিত শাহ অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Share This Article
Leave a comment