এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে কোচবিহারের এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হলে পালিত হল ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের নারী,শিশু ও সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী মালতি রাভা রায়, বিজেপির জেলা নেতৃত্ব, দলের অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যকর্তা, এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি এবং হাসপাতাল কর্তৃপক্ষ। অনুষ্ঠানের শুরুতে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা। পাশাপাশি কোচবিহারের মহারাজার প্রতিকৃতিতেও মাল্যদান করা হয়। এরপর উপস্থিত অতিথিদের সংবর্ধনা জানিয়ে ‘বন্দে মাতরম’ সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মালতি রাভা রায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন, আদর্শ এবং দেশের শিক্ষা ও জাতীয় জীবনে তাঁর অবদানের কথা তুলে ধরেন। উপস্থিত বক্তারাও তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।