এসএন মিডিয়া, নিউজ ডেস্ক:বৃহস্পতিবার কোচবিহার-১ নম্বর ব্লকের বিডিও অফিসে ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ায়। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সংগঠনের সদস্যরা বিডিওর কাছে স্মারকলিপি জমা দিতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের দাবি, প্রশাসনকে আগাম জানিয়েই তারা কর্মসূচিতে অংশ নেন। তাদের অভিযোগ, পুলিশের সামনেই শাসকদল-সমর্থিত ব্যক্তিরা বাধা সৃষ্টি করলেও পুলিশ কার্যকর ভূমিকা নেয়নি। যদিও বিজেপির মহিলা নেত্রী অর্পিতা নারায়ন সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, বিজেপির বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।