এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: কোচবিহার স্টেশন মোড় সংলগ্ন তৃণমূল যুব কংগ্রেস কার্যালয়-সহ একাধিক নির্মাণে নোটিশ জারি করল পিডব্লিউডি। নোটিশে ১৪ দিনের আল্টিমেটাম দিয়ে জানানো হয়েছে, পিডব্লিউডির জমির উপর অবৈধভাবে নির্মিন দ্রুত সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, সংশ্লিষ্ট কার্যালয়টি বর্তমানে তৃণমূল যুব কংগ্রেসের হলেও বিধানসভা নির্বাচনের পর সাইনবোর্ড সরিয়ে সেখানে বিজেপির পতাকা লাগানো হয়েছে। বাম আমলে এটি কংগ্রেস ছাত্র পরিষদের কার্যালয় ছিল। নোটিশ ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পাশাপাশি তৃণমূল যুব কার্যালয়ে নোটিশ পড়ায় এলাকায় রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কোচবিহার স্টেশন মোড়ে তৃণমূল যুব কংগ্রেস কার্যালয় সহ বেশ কিছু দোকানে পিডব্লিউডির নোটিশে