এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:কোচবিহারে হঠাৎ ভূমিকম্পের কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। মুহূর্তের মধ্যেই বহুতল ভবন কেঁপে উঠলে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। অনেক এলাকায় মানুষকে উলুধ্বনি ও শঙ্খ বাজাতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কম্পন অনুভব করার কয়েক সেকেন্ড আগেই বহু মোবাইল ফোনে ভূমিকম্প সংক্রান্ত ‘বি অ্যালার্ট’ বার্তা পৌঁছে যায়। এরপরই কম্পন টের পান অনেকে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভুটান। মোবাইলে প্রাপ্ত সতর্কবার্তায় কম্পনের মাত্রা ৫.৪ বলে উল্লেখ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি।
ভূমিকম্পে আতঙ্কিত কোচবিহার, বহুতলে কম্পন অনুভূত