স্কুল ইউনিফর্ম বাধ্যতামূলক করার দাবিতে স্মারকলিপি

Chandan Das

এসএন মিডোয়া,নিউজ ডেস্ক: স্কুলের নির্দিষ্ট পোষাক পরেই সকল ছাত্রছাত্রীকে বিদ্যালয়ে আসতে হবে—এই দাবি জানিয়ে কোচবিহার বিবেকানন্দ স্কুলের প্রধান শিক্ষকের হাতে স্মারকলিপি তুলে দিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেশ কিছু পড়ুয়া বিদ্যালয়ের ঐতিহ্যবাহী ইউনিফর্মের পরিবর্তে অন্য পোশাক পরে স্কুলে আসছে। এর ফলে বিদ্যালয়ের শৃঙ্খলা ও ঐতিহ্যের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে তাঁদের দাবি। প্রাক্তন ছাত্ররা প্রধান শিক্ষকের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার অনুরোধ জানান। পাশাপাশি, প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য স্কুলের নির্ধারিত ইউনিফর্ম বাধ্যতামূলক করারও দাবি তোলেন তাঁরা।

Share This Article
Leave a comment