সাত সকালে এক বৃদ্ধার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য কোচবিহারে

Chandan Das

এসএন মিডিয়া, নিউজ ডেস্ক: মঙ্গলবার সাত সকালে কোচবিহার শহরের মদনমোহন বাড়ি সংলগ্ন আনন্দময়ী ধর্মশালার সামনে একটি ড্রেন থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃতার নাম মিনা মুখার্জী (প্রায় ৭০)। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি কোচবিহার শহরের ১২ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা। প্রাতঃ ভ্রমণকারীরা ড্রেনে দেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। কীভাবে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ ।

Share This Article
Leave a comment