এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:কোচবিহারে শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিতরণ ও জমা, ভিড় সদর মহকুমা শাসক দপ্তরে।রাজ্য সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ফর্ম বিতরণ ও জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। তারই ছবি ধরা পড়েছে কোচবিহার সদর মহকুমা শাসক দপ্তরে। সোমবার সকাল থেকেই বহু মহিলাকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফর্ম সংগ্রহ ও জমা দিতে দেখা যায়। অনেকেই ছোট শিশুদের কোলে নিয়েই লাইনে অপেক্ষা করেছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রকল্পের ফর্ম অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই পাওয়া যাচ্ছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। ফলে প্রকল্প ঘিরে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।।
কোচবিহারে শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিতরণ ও জমা, ভিড় সদর মহকুমা শাসক দপ্তরে