এসএন মিডিয়া,নীউজ ডেস্ক:আগামী কাল রবিবার, দেবর্ষি নারদ সার্থক জীবন সম্মান পাচ্ছেন কোচবিহারের বিশিষ্ট সাংবাদিক সুমন কল্যাণ ভদ্র। টিভি নাইন বৈদ্যুতিন মাধ্যমে যিনি পরপর তুলে ধরেছিলেন বাংলাদেশের অরাজক পরিস্থিতির খবর। যা নাড়া দিয়েছিল অগণিত দর্শকদের। রাজ্যপাল আর এন রবির উপস্থিতিতে তাঁকে ওই পুরস্কার দেওয়া হবে। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বিশ্ব সংবাদ কেন্দ্রের উত্তরবঙ্গ শাখার উদ্যোগে সুমন কল্যাণকে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। সুমনকল্যাণ ভদ্রের ওই পুরস্কার প্রাপ্তিতে খুশির হওয়া সাংবাদিক মহলে। সাংবাদিকদের অনেকেই খবর জেনে তাকে শুভেচ্ছা জানান। সুমন কল্যাণ ভদ্র বলেন, দুই দশকের বেশি সময়ের সাংবাদিকতা জীবনে বড় প্রাপ্তি। আমি আবেগ তাড়িত । মাননীয় রাজ্যপালের উপস্থিতিতে ওই পুরস্কারের জন্য আমার নাম মনোনয়ন করা হয়েছে জেনে আমি বিশ্ব সংবাদ কেন্দ্রের উত্তরবঙ্গ কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। আগামী দিনেও পুরো নিষ্ঠার সঙ্গে কাজের দায়িত্ব পালন করতে চাই।
সুমন কল্যাণ একসময় কোচবিহারে লোকাল টিভি চ্যানেল চালু করেছিলেন। পরে প্রিন্ট মিডিয়ায় যুক্ত হন। তাতেও সাফল্যের নজির রাখেন। পরবর্তী সময় থেকে বর্তমানে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে তিনি এক পরিচিত মুখ। কোচবিহার সাব ডিভিশনাল প্রেস ক্লাব তৈরিতেও নিয়েছিলেন অগ্রণী ভূমিকা। প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। নিজের ক্লাবের বাইরেও বিভিন্ন ক্লাব,সংগঠনের সঙ্গে যার সুসম্পর্ক। সুমন কল্যাণ সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিষয়ে ফেসবুকেও লেখালেখি তুলে ধরেন।সেসব কিছুও আলোড়ন ফেলে তারমধ্যে উল্লেখযোগ্য ডি কাপলিং তত্ত্ব। ওই অনুষ্ঠানে সুমন বাবু ছাড়াও হিন্দি ইংরেজি ও নেপালি ভাষায় সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদানের জন্য আরও চার জন সাংবাদিককেও সম্মানিত করা হবে।