এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: মঙ্গলবার কোচবিহার শহরের ট্রাফিক অফিসে বেসরকারি স্কুলগুলির আধিকারিকদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কোচবিহার সদর ট্রাফিক ওসি সুরুজ দাস। মূলত ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়। জানানো হয়, স্কুল বাস চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক এবং ছাত্রছাত্রীদের আনা-নেওয়ার গাড়ির সমস্ত কাগজপত্র ঠিক রাখতে হবে। বেপরোয়া গাড়ি চালানো ও উচ্চ শব্দের হর্ণ ব্যবহারের বিরুদ্ধেও সতর্ক করা হয়। পাশাপাশি স্কুল শুরুর ও ছুটির সময় যানজট এড়াতে গুরুত্বপূর্ণ রাস্তার ধারে থাকা স্কুলগুলিকে নিরাপত্তারক্ষী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাফিকের পক্ষ থেকে নজরদারি রাখাবে স্কুলগুলো এই সমস্ত বিষয়গুলির ওপর নজর রাখছে কিনা। যদি এরপরও কোন স্কুল এই সমস্ত নিয়ম না মানে তাহলে তাদের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জেলা ট্রাফিক সূত্রে জানানো হয়েছে।
পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কোচবিহার শহরের বেসরকারি স্কুলগুলোকে নিয়ে বৈঠক করলো সদর ট্রাফিক ওসি