এসএন মিডিয়া, নিউজ ডেস্ক: মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কোচবিহার কোতোয়ালি থানার টাউন বাবু কাজল দাস। সারাদিনের ব্যস্ততার মাঝেও দায়িত্ব পালন শেষে গভীর রাতে এক মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন তিনি। জানা গিয়েছে, কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন এক মহিলার হঠাৎ জরুরি ভিত্তিতে বি পজেটিভ রক্তের প্রয়োজন হয়। পরিবারের সদস্যরা রাতভর চেষ্টা করেও রক্তের ব্যবস্থা করতে ব্যর্থ হন। পরে বিষয়টি জানানো হয় পুলিশের কাছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দেরি না করে নার্সিংহোমে পৌঁছে স্বেচ্ছায় রক্তদান করেন কাজল দাস। তাঁর এই মানবিক উদ্যোগে নতুন করে প্রমাণিত হলো, পুলিশ শুধু আইন রক্ষা নয়, প্রয়োজনে মানুষের জীবন বাঁচাতেও সর্বদা পাশে দাঁড়ায়।
মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে মাঝ রাতে রক্ত দিতে ছুটে এলেন টাউন বাবু