এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:কোচবিহার এম জে এন হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনেরা ঢুকতে গেলে বাঁধা দেওয়ার অভিযোগ হাসপাতালের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। এরপরেই শুরু হয় বচসা। বচসার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ।পুলিশ এসে শোনেন দুপক্ষেরই অভিযোগ। যদিও হাসপাতালে নিরাপত্তা রক্ষীরা জানান যে , এরকম কোনো ঘটনাই ঘটেনি , হাসপাতালে সি সি টিভি ক্যামেরা আছে তা দেখলেই পুরা বিষয় স্পষ্ট হবে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এব্যাপারে এখনো কিছু জানায়নি।
কোচবিহার এম জে এন হাসপাতালে আত্মীয় পরিজনদের ঢুকতে বাধা হাসপাতাল নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে