এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: কোচবিহার সদর মহকুমা শাসক দপ্তরে ‘গো সম্মান অভিযান’ উপলক্ষে বিভিন্ন হিন্দু সামাজিক সংস্থার পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন স্মারকলিপি দেওয়ার আগে মহেশ্বরী মন্দির সংলগ্ন এলাকা থেকে একটি র্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে সমাজের নানা স্তরের মানুষ অংশগ্রহণ করেন। মূল দাবি ছিল গো-হত্যা অবিলম্বে বন্ধ করা এবং গরুকে জাতীয় পশুর স্বীকৃতি প্রদান করা। এই দাবিগুলিকে সামনে রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সদর মহকুমা শাসকের মাধ্যমে ডেপুটেশন জমা দেওয়া হয়।