এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: খাবারের সন্ধানে সাত সকালে ২৫ টি দাঁতাল হাতির তাণ্ডব, লোকালয়ে আতঙ্ক! অপ্রীতিকর ঘটনা এড়াতে বনদপ্তর এর পক্ষ থেকে চলছে মাইকিং করে সচেতনতার প্রচার। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ী এলাকায় সোমবার ভোর থেকেই দাঁতাল হাতির তান্ডবে চাঞ্চল্য ছড়ায়। খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ে দাঁতাল হাতির একটি বড় দল। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৩ থেকে ২৫ টি হাতির দল বর্তমানে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকার তারাফেনী ব্রিজের সামনে অবস্থান করছে। হঠাৎ করে এত বড় হাতির দল লোকালয়ে ঢুকে পড়ায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বনদপ্তরের কর্মীরা পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ঝাড়গ্রাম জেলায় প্রায়শই জঙ্গল থেকে হাতির দল খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করে, যার ফলে গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ে। বারবার লোকাল এই হাতি চলে আসা এলাকার মানুষ আতঙ্কিত বোধ করছেন। বনদপ্তর এর উদাসীনতার জন্যই এই ধরনের ঘটনা ঘটছে বলেই মনে করা হচ্ছে সাধারণ মানুষের পক্ষ থেকে। যদিও বনদপ্তরের পক্ষ থেকে মাইকিং করলেও গ্রামের মানুষ আতঙ্ক কাটিয়ে উঠতে পারছে না। শীতের শুরু থেকে একেবারে গ্রীষ্মের শুরু পর্যন্ত, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলার তৎসংলগ্ন এলাকায় দাঁতাল হাতির দাপাদাপী লক্ষ্য করা যায়।