এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:কোচবিহার শহরের মদনমোহন কলোনি এলাকায় বিশাল আকারের অজগর উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। একটি প্রাইমারি স্কুলের পেছনের জঙ্গল এলাকায় অজগর সাপটির উপস্থিতি নজরে আসে। স্থানীয় বাসিন্দারা খড়ি কুড়াতে গিয়ে হঠাৎই সাপটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে বিষয়টি বনদপ্তর ও পশুপ্রেমী সংগঠনের সদস্যদের জানানো হয়। খবর পেয়ে কোচবিহারের পশুপ্রেমী সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় সাড়ে নয় ফুট লম্বা গাছের অজগরটিকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া সাপটি সুস্থ রয়েছে বলে জানানো হয়। পরে সাপটিকে বনদপ্তরের হাতে তুলে দিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান সংগঠনের সদস্যরা।
কোচবিহারে লোকালয় থেকে উদ্ধার বিশাল আকৃতির অজগর