মুখ্যমন্ত্রীর কথা মতই প্রয়াত সাংবাদিক সুমিতের ঘোষের স্ত্রী শিপ্রা ঘোষের চাকরির নিয়োগ হল

webdesk

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: প্রয়াত সাংবাদিকের পরিবারের পাশে থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার সফরে এসে প্রয়াত সাংবাদিকের পরিবারের দুর্দশাগ্রস্ত অবস্থার কথা জানতে পেরেছিলেন জেলার সাংবাদিকদের কাছে। তখনই তিনি আশ্বাস দিয়েছিলেন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। ২০ আগস্ট সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল কোচবিহারের সাংবাদিক সুমিতেশ ঘোষের। তিনি দীর্ঘসময় আনন্দবাজার পত্রিকায় ও পরে ২৪ ঘন্টা নিউজ চ্যানেলে কর্মরত ছিলেন। তিনি নিজে দৈনিক সংবাদপত্র ও ডিজিটাল মিডিয়ার কর্ণধার হিসেবেও কর্মরত ছিলেন। তার মৃত্যুর পরে নানা আর্থিক সমস্যায় জজ্জরিত ছিল পরিবার। এ ব্যাপারে মঙ্গলবার জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াত সাংবাদিকের স্ত্রী শিপ্রা ঘোষকে চাকরিতে নিয়োগ করেছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগে খুশি সাংবাদিক মহল ও স্বস্তি পেলেন প্রয়াত সাংবাদিকের পরিবার।

Share This Article
Leave a comment