এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হাতিটিরও মৃত্যু হল। ধূপগুড়ির ভোটপাড়া এলাকায় মাল গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল একটি দাঁতাল হাতির এবং গুরুতর জখম হয়েছিল আরেকটি হাতি। আহত হাতিটি রেল লাইনের পাশের জমিতে শুয়ে যন্ত্রণা ছটফট করছিল। বেশ কয়েক ঘন্টা পর চিকিৎসক এবং পশুপ্রেমীরা হাতিটির প্রাথমিক চিকিৎসা করে। এরপর পে লোডার এবং ক্রেনের সাহায্যে আহত হাতিটিকে নিয়ে যাওয়া হয় মরাঘাট রেঞ্জে। সেখানেই চিকিৎসা চলাকালীন হাতিটির মৃত্যু হয়েছে বলে বন দফতর সূত্রে খবর।
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লরে হার মানতে হলো ট্রেনের ধাক্কায় আহত আরেক হাতিকে