এসএন মিডিয়া আলিপুরদুয়ার: ছোট্ট শিশুটি বাড়ি থেকে উধাও হতেই কিডন্যাপের আশঙ্কা নিয়েই সোশ্যাল মিডিয়ায় ওঠে ঝড়। কিন্তু সিসি টিভি ফুটেজ দেখে সেই রহস্যের কিনারা করে ফেলেছে পুলিশ। ১০ ঘন্টা পুলিশি তৎপরতায় উদ্ধার হয় শিশুটির দেহ আটক করা হয়েছে জন্মযাত্রী মাকে।
আলিপুরদুয়ার জংশন দক্ষিণ চ্যাচাখাতা এলাকায় এলাকার এক বাড়ি থেকে দিনে দুপুরে ছয় মাসের শিশু চুরির অভিযোগ ওঠে। মা এবং শিশুর দাদু ছাড়া অন্য কেউ ছিলেন না বাড়িতে। ঘটনার তদন্ত নেমে অনেক সন্দেহজনক তথ্য উঠে আসে পুলিশের কাছে।
উধাও হওয়া শিশুর মা এবং পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলেন এবং শিশুটির মায়ের কথায় সন্দেহ জাগে। টানা ১০ ঘন্টা জিজ্ঞাসা আমাদের পর জন্মদাত্রী মায়ের কাছ থেকেই ছোট্ট ছয় মাসের শিশুর ঘটনা রহস্য জানতে পারে। জানা গিয়েছে পারিবারিক সমস্যা এবং অশান্তির জেরি ৬ মাসের শিশু কন্যাকে হত্যা করে জন্মদাত্রী মা পূজা দে ঘোষ।
পূজা দে ঘোষকে আরো জিজ্ঞাসাবাদের পর পুলিশ সেই জন্মদাত্রী মাকে নিয়েই বাড়ির পেছনে পুকুরের ধার থেকে উধাও হওয়া শিশুটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পূজা দে ঘোষের মানসিক কোন অসুস্থতা ছিল কিনা সে ব্যাপারেও খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা।