এসএন মিডিয়া,কোচবিহার : গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অবৈধ কফ সিরাপ উদ্ধার করল কুচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার একজন। গোপন সূত্রে খবরের ভিত্তিতেই দিনহাটা রুটে একটি গাড়িকে আটক করে তল্লাশি চালিয়ে ওই অবৈধ কফ সিরাপ উদ্ধার করে কোচবিহার কোতোয়ালী থানা পুলিশ। প্রায় ৭৬৫০ টি অবৈধ কফ সিরাপ উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য ১৬ লক্ষ টাকা হলে জানা গেছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অবৈধ কফ সিরাপ উদ্ধার করল কোচবিহার কোতোয়ালি থানা পুলিশ, যার বাজার মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা