এবারের কোচবিহার রাসমেলার নিরাপত্তার দায়িত্বে থাকছেন দুই এসপি

webdesk

এসএন মিডিয়া,কোচবিহার: ২১৩ তম রাস মেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিক বৈঠক করলেন নতুন পুলিশ সুপার সন্দীপ কাররা। আগামী কাল থেকে শুরু হতে চলেছে এই মেলা। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ লাইনের কনফারেন্স রুমে তিনি জানান, মেলার নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সুপার পদে নিযুক্ত একজন অফিসার সহ দুজন অতিরিক্ত পুলিশ সুপার, ১২ জন ডিএসপি পদমর্যাদার অফিসার, ২৪ জন ইন্সপেক্টর, ১৫০ জন এস আই, ৬০ জন মহিলা পুলিশ অফিসার, ৩৫০ জন কনস্টেবল এবং ৮০০ থেকে ৯০০ জন সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করা হয়েছে।

নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে এবং যানজট নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মদনমোহনের রাস উৎসব ঘিরে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

Share This Article
Leave a comment