গলায় ছুরি মেরে আত্মঘাতী ভবানীগঞ্জ বাজারের এক ব্যবসায়ী

webdesk

এসএন মিডিয়া, কোচবিহার: নিজের গলায় ছুরি চালিয়ে আত্মঘাতী হল কোচবিহার ভবানীগঞ্জ বাজারের এক ব্যবসায়ী। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত্যু ওই ব্যবসায়ীর নাম সুনীল গুপ্তা। তিনি আজ সন্ধ্যায় বাজারি নিজের গলায় একটি ছুরি দিয়ে আঘাত করে। সঙ্গে সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবার সূত্র জানা গেছে ওই ব্যবসায়ী দীর্ঘ কয়েক বছর ধরে মানসিক রোগী ছিলেন। এর আগেও তিনি আত্ম হত্যার চেষ্টা করেছিলেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভবানীগঞ্জ বাজারে।

Share This Article
Leave a comment