এসএন মিডিয়া: বিজেপির থানা ঘেরাও অভিযান ঘিরে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় তুফানগঞ্জ। বিজেপির বিধায়ক মালতি রাভাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। অভিযোগ, বিক্ষোভের মধ্যে তিনজন বিজেপি কর্মীকে মারধর করা হয় তৃণমূলের পক্ষ থেকে। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।
ইট পাথরের ঢিলা ঢিলি। রাস্তায় শুয়ে প্রতিবাদ বিজেপির।