উৎসব মরসুমে ওপারের ইলিশ এপার বাংলায়,১২০০ টন ইলিশ আসছে ভারতে!

Chandan Das

এসএন মিডিয়া: ইলিশ উৎপাদন কম হয়েছে। রফতানিও হবে কম। জানিয়ে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

ভারতে ১২০০ টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার জানান বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। যদিও সপ্তাহ খানেক আগেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত বছর উৎসব মরশুমে ৩০০০ টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছিল বাংলাদেশ সরকার। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে ২৪২০ টন ইলিশ প্রতিবেশী দেশে পাঠিয়েছিল তারা। চলতি বছরে গতবারের অর্ধেক ইলিশ আসছে ওপার বাংলা থেকে। মাত্র ১২০০ টন।

সম্প্রীতি আর সৌজন্যের কারণে ইলিশ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। তাঁর দাবি, কোনও চাপ নয়। তাঁদের সৌজন্যবোধ রয়েছে। সাযুজ্য রেখে ওপারের ইলিশ পৌঁছবে এপার বাংলায়।

তবে গত মরশুমের তুলনায় এবার ইলিশ উৎপাদনে কিছুটা ভাটা পড়েছে। জুলাইয়ে ৩৭ এবং অগস্টে ৪৭ শতাংশ উৎপাদন কম হয়েছে। তার ফলেই ইলিশে টান।

বাংলাদেশের রুপোলি শস্য নিয়ে বাড়তি উৎসাহ রয়েছে পশ্চিমবঙ্গবাসীর। কিন্তু রফতানি কম হওয়ার দাম কিছুটা বাড়তে পারে, আশঙ্কায় এপার বাংলা।

 

Share This Article
Leave a comment