কোচবিহার খাগড়াবাড়ি পি আর এম বনানীতে আয়োজিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

Chandan Das

কোচবিহার, ৮ সেপ্টেম্বর: শ্রী বেগরাজ আগারওয়ালের প্রয়াণ দিবস উপলক্ষে কোচবিহারের খাগড়াবাড়ি PRM বনানীতে এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই ধরনের উদ্যোগ কোচবিহারে সফলভাবে আয়োজন করতে পেরে উদ্যোক্তারা অত্যন্ত উৎসাহিত।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই শিবিরে ১০০-রও বেশি রক্তদাতা অংশগ্রহণ করেন। তাঁরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে সাধারণ মানুষ আরও বেশি করে এই ধরনের মহৎ উদ্যোগে অংশ নেবেন ও মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে সাহায্য করবেন।

রক্তদান করতে আসা এক যুবক বলেন, “রক্তদান মানেই জীবন দান। এই কর্মসূচিতে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। আশা করব আরও মানুষ এগিয়ে আসবেন।”

এই শিবির মানুষের মধ্যে সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলেছে বলেই মত স্থানীয়দের।

Share This Article
Leave a comment