শীতের মরশুমে কার সাফারিতে দেখা মিলল চিতা বাঘের, খুশি পর্যটকরা

webdesk

এসএন মিডিয়া, নিউজ ডেস্ক: রবিবার বিকেলে কার সাফারিতে দেখা মিলল চিতা বাঘের। সচরাচর চিতা বাঘের দেখা মেলে না । এদিন বিকেলে খুব ভালোভাবেই দর্শন পেয়েছে চিতা বাঘের। কলকাতা মুর্শিদাবাদ সহ আরো বিভিন্ন জায়গা থেকে আসা প্রায় ৩০ জন পর্যটক ছিলেন ওয়াচ টাওয়ারে।

বিকেল সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত যে সাফারি হয়ে থাকে ।মেদলায় সেই সাফারিতেই কিন্তু পর্যটকরা দর্শন পেয়েছে চিতা বাঘের। মূর্তি নদীর ধার দিয়ে চিতা বাঘের হেঁটে যাওয়া সেই সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন পর্যটকরা।

সাফারিতে থাকা গাইডরা বলেন বিকেলের সাফারিতে গোরুমারা থেকে পাঁচটি গাড়ি পর্যটকদের নিয়ে মেদলায় গিয়েছিল। পাঁচটি গাড়ি মিলে মোট ৩০ জন পর্যটক ছিলেন সাফারিতে। প্রত্যেকেই খুব সুন্দর ভাবে চিতা বাঘের দর্শন পেয়েছেন ওয়াচ টাওয়ার থেকে।

Share This Article
Leave a comment