এসএন মিডিয়া,নিউজ ডেস্ক:আজ আলিপুরদুয়ার জেলার গারোপাড়া বাঘাবাড়ী টি গার্ডেনে Railway Protection Force (RPF), Alipurduar Division-এর উদ্যোগে চা শ্রমিক পরিবারগুলিকে নিয়ে এক মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়। শীতের প্রকোপ থেকে শ্রমিক পরিবারগুলিকে রক্ষা করতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে বাগানের শ্রমিকদের ছেলে-মেয়ে, মহিলা, পুরুষ ও শিশুদের হাতে মোট ৬০টি কম্বল, ৩০টি শাড়ি এবং ৭০০টিরও বেশি শীতবস্ত্র তুলে দেওয়া হয়। বিশেষভাবে শিশু ও বয়স্ক মহিলাদের জন্য সোয়েটার বিতরণ করা হয়।
এছাড়াও RPF বিভাগের পক্ষ থেকে শ্রমিকদের নিরাপদ রেল যাত্রা সম্পর্কে সচেতন করা হয়। রেললাইনে dragging-এর ঝুঁকি এবং human trafficking সংক্রান্ত বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
এ প্রসঙ্গে Divisional Inspector শ্রী প্রণব মণ্ডল জানান, দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের জন্য কিছু করার উদ্দেশ্যেই এই উদ্যোগ। বিভিন্ন চা বাগানে গিয়ে সহজ-সরল শ্রমিকদের নিরাপদ রেল সফর সম্পর্কে সচেতন করা এবং শীতবস্ত্র প্রদান করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত বলে তিনি জানান।