আবারো লোকালয় থেকে উদ্ধার কিংকোবরা

webdesk

এসএন মিডিয়া,নিউজ ডেস্ক: ফের লোকালয় থেকে উদ্ধার হল কিং কোবরা। রবিবার বিকেলে ময়নাগুড়ি ব্লকের রামশাই বারহাতি সংলগ্ন এলাকায় কিং কোবরা সাপটিকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে, স্থানীয়রা বিশালাকার সাপটিকে দেখে প্রথমে রামশাই মোবাইল স্কোয়ার্ডকে ফোন করে। তারা খবর দেন ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের। এরপর পরিবেশ প্রেমী সংগঠন এবং বন দফতরের যৌথ উদ্যোগে সাপটিকে উদ্ধার করা হয়। জানা গিয়েছে সাপটি প্রায় ১২ ফুট লম্বা। সাপটিকে উদ্ধারের পর বন দপ্তরের হাতে তুলে দেন পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা।

https://www.facebook.com/share/v/1ATnjhYrzo/https://www.facebook.com/share/v/1ATnjhYrzo/

Share This Article
Leave a comment