এসএন মিডিয়া: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা ক্যান্সার রোড সংলগ্ন রাস্তার সংস্কারের দাবিতে অভিনব কায়দায় বিক্ষোভ দেখালেন কলাবাগান এলাকার বাসিন্দারা। আজ সকালে তারা রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে ধানের চারা রোপণ করেন। এই অদ্ভুত প্রতিবাদে চমকে যান পথচারীরা।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, বহুবার কাউন্সিলর ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষায় রাস্তা চলার অযোগ্য হয়ে পড়ে, ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন স্কুলপড়ুয়া থেকে রোগী সকলেই।
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, পুজোর আগে যদি রাস্তা সংস্কারের কাজ শুরু না হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন।