ভুয়া ডাক্তার সহ দুই সহকারী গ্রেফতার কোচবিহারে, চার দিনের পুলিশ রিমান্ডে

Chandan Das

কোচবিহার, ১০ সেপ্টেম্বর: কোচবিহার শহরের দুই নং কালীঘাট সংলগ্ন এলাকা থেকে এক ভুয়া ডাক্তার এবং তার দুই মহিলা সহকারীকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম মহেশন বিশ্বাস, বাড়ি নদীয়া জেলায়। অভিযোগ, তিনি ডাক্তার সেজে গ্রামীণ এলাকায় ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা তুলতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মহেশন বিশ্বাস প্রতিদিন মানুষের বাড়িতে গিয়ে নাম নথিভুক্ত করে ১০০ টাকা করে ভিজিট নিতেন এবং মোটা অঙ্কের ওষুধ প্রেসক্রিপশন দিতেন। এছাড়াও বিভিন্ন মেডিকেল টেস্টের পরামর্শ দিতেন এবং নিজেই সেই রিপোর্ট প্রস্তুত করতেন। তার দুই মহিলা সহকারী ওই রিপোর্ট তৈরির কাজে সাহায্য করত।

গতকাল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকেই গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা কতদিন ধরে এই প্রতারণা চালাচ্ছিল এবং এর পেছনে আর কেউ জড়িত আছে কিনা, তা জানতে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাই পুলিশ অভিযুক্তদের পাঁচ দিনের রিমান্ড চাইলেও আদালত চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

Share This Article
Leave a comment