দিনহাটা সীমান্তে টেনিস বলের ফাঁপা জায়গায় উদ্ধার ৪১ লাখ টাকার সোনা, বিএসএফ-এর সাফল্য।

Chandan Das

এসএন মিডিয়া:দিনহাটার জায়গীর বালাবারি সীমান্তে টেনিস বলের ভেতর থেকে চারটি সোনার বিস্কুট উদ্ধার করেছে সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। উদ্ধারকৃত সোনার ওজন ৩৬৪.৮০৫ গ্রাম এবং এর বাজার মূল্য আনুমানিক ৪১ লক্ষ ১৪ হাজার ৬৩৫ টাকা। গত ১০ সেপ্টেম্বর এই সোনা উদ্ধার করা হলেও বিএসএফ-এর ১৩৮ নম্বর ব্যাটেলিয়ান শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জনসমক্ষে আনে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, পাচারকারীরা খুবই চতুরতার সঙ্গে টেনিস বলের ভেতর ফাঁপা জায়গায় সোনার বিস্কুটগুলি লুকিয়ে রাখে। কিন্তু বিএসএফ-এর জওয়ানদের সজাগ দৃষ্টি এড়াতে পারেনি তারা। সীমান্ত জুড়ে চোরাচালান রোধে কঠোর নজরদারি চালাচ্ছে বিএসএফ। এই ঘটনা সেই প্রচেষ্টারই সাফল্য।

এই ধরনের পদ্ধতি দিয়ে কীভাবে সীমান্ত পেরিয়ে পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে বিএসএফ। সোনাগুলি কোন পথ দিয়ে আসার কথা ছিল এবং এর পেছনে কোন সংগঠন কাজ করছে, তা উদঘাটন করতে তদন্ত চালানো হচ্ছে।

Share This Article
Leave a comment