এসএন মিডিয়া, নিউজ ডেস্ক: নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় কোচবিহার ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকারকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। বুধবার শিলিগুড়ি থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তদন্তের পর সজলের নাম উঠে আসে মামলায়। তিনি এলাকার বিডিও ঘনিষ্ঠ বলেও জানা গেছে। তবে এই ঘটনায় জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেউই মন্তব্য করতে চাননি। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্বর্ণ ব্যবসায়ী খুনের রহস্য উদ্ঘাটনে পুলিশ আগেই দুজন কে গ্রেফতার করে ছিল। তাদের জিজ্ঞাসাবাদের পরেইপুলিশের হাতে আসে সজল সরকারের নাম।
স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার তৃণমূল নেতা সজল সরকার