এস এন মিডিয়া:কোচবিহারের ঐতিহ্যবাহী রাস মেলায় এবার খাবারপ্রেমীদের জন্য এসেছে এক অনন্য চমক। মেলায় ঘোরাঘুরি আর নানা পদ চেখে দেখার পর যদি মুখরোচক কিছু খেতে চান, তাহলে চলে আসুন বেনারস পান ভান্ডারে। এখানে পাওয়া যাচ্ছে বিশেষ কস্তুরী পান—যা এখন মেলার অন্যতম প্রধান আকর্ষণ।
বেনারসের এই ব্যবসায়ী কয়েক বছর আগে এই রাস মেলায় ফায়ার পানের মাধ্যমে তাক লাগিয়ে দিয়েছিলেন দর্শকদের। এবার তিনি এনেছেন কস্তুরী পান, যার সুগন্ধ মুখে থেকে যাবে দীর্ঘ সময়। শুধু কস্তুরী পান নয়, প্রায় চল্লিশ প্রকারের পানের সম্ভার নিয়ে হাজির হয়েছেন তিনি।
৩০ টাকা থেকে শুরু হচ্ছে মিষ্টি পানের দাম, যা দর্শকদের ভিড়ে আরও বাড়াচ্ছে উৎসবের আমেজ। ব্যবসায়ীর কথায়, “একবার কস্তুরী পান খেলে তার ঘ্রাণ ভোলার নয়।” তাই রাস মেলায় এলে অবশ্যই একবার ঘুরে আসুন বেনারস পান ভান্ডারে।
রাস মেলায় নতুন আকর্ষণ — বেনারস পান ভান্ডারের কস্তুরী পান
কোচবিহারের ঐতিহ্যবাহী রাস মেলায় এবার খাবারপ্রেমীদের জন্য এসেছে এক অনন্য চমক। মেলায় ঘোরাঘুরি আর নানা পদ চেখে দেখার পর যদি মুখরোচক কিছু খেতে চান, তাহলে চলে আসুন বেনারস পান ভান্ডারে। এখানে পাওয়া যাচ্ছে বিশেষ কস্তুরী পান—যা এখন মেলার অন্যতম প্রধান আকর্ষণ।