নিয়ন্ত্রণ হারিয়ে মেলায় ঢুকে পড়ল বেকাবু লরি,পিষে দিলো বেশকয়েকজনকে,ঘটনাস্থলেই মৃত্যু ২,আহত ১০ এর বেশি

Chandan Das

এসএন মিডিয়া :পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেছোগ্রামে ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে বিশ্বকর্মা পুজো উপলক্ষে বসেছিল মেলা। রবিবার রাত তখন ১১.১৫ ,মেলা চলাকালীন হঠাৎ একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মেলায় প্রবেশ করে। এবং সামনে থাকা বেশ কয়েকজন কে পিষে দেয়।এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।পাশাপাশি এই ঘটনা আহত হয়েছেন ১০ এর বেশি। আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের তমলুক এবং কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটাই অনুমান। ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ।

 

Share This Article
Leave a comment