বিপুল পরিমাণ সেগুন কাঠ বি সহ একটি কন্টেইনার আটক করল বনদপ্তর

Chandan Das

এসএন মিডিয়া:গাজোল টোল প্লাজার কাছে ১২ নম্বর জাতীয় সড়কে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠসহ একটি কনটেনার লরি আটক করল বনদপ্তরের আধিকারিকরা।

সূত্রে জানা গেছে, সোমবার রাতে জিএসটি দপ্তরের আধিকারিকরা বৈধ কাগজপত্র না থাকায় ১২ চাকা বিশিষ্ট লরিটিকে আটক করে। পরে মঙ্গলবার দুপুরে বনদপ্তরের হাতে লরি ও কাঠগুলি হস্তান্তর করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আসাম থেকে কলকাতার উদ্দেশ্যে সেগুন কাঠ বোঝাই করে লরিটি জাতীয় সড়ক দিয়ে আসছিল। বনদপ্তর গাড়িচালককে আটক করেছে এবং গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।

Share This Article
Leave a comment